প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম

চন্দনাইশ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম সরওয়ার।
চট্টগ্রামের চন্দনাইশ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম সরওয়ার।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাতে তিনি চন্দনাইশ থানায় যোগদান করে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেন। চন্দনাইশ থানায় যোগদানের আগে তিনি চট্টগ্রামের বোয়ালখালী থানার ওসির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ৭ জুলাই চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান কে পটিয়া ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরওয়ারকে চন্দনাইশে বদলির আদেশ দেন।
চন্দনাইশ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “চন্দনাইশ থানাবাসীকে সবসময় সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাবো। এছাড়া মাদক, ভূমিদস্যু, অসামাজিক কার্যকলাপসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে কাজ করে যাবে চন্দনাইশ থানা পুলিশ।”