বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রী হত্যার দায়ে স্বামী’র মৃত্যুদণ্ড
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:২৪ পিএম
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই আদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত কামাল হোসেন (৪২) লামা আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে ইসলামী শরিয়া মতে বিয়ে হয় কামাল হোসেনের। ২ ছেলে-মেয়ে নিয়ে তাদের সংসার। এরই মধ্যে কামাল হোসেন অপর একটি বিয়ে করে ২য় স্ত্রীকে ঘরে তুলতে চাইলে তাতে বাধা দেয় কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে কদর বানু বাবার বাড়ি এসে নিজে বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলা থেকে মুক্তি পেতে ভবিষ্যতে ভালো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় শ্বশুর বাড়ি নিয়ে যায় কদরবানুকে। শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় ফের ঝগড়া হলে কদর বানুর স্বামী তাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যান।

এরপর, এই ঘটনার পরদিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়িতে ঘরের বাইরের আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদী হয়ে ওই দিন লামা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালতে সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। একই সাথে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। বর্তমানে আসামি বান্দরবান জেলা কারাগারে রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   স্ত্রী   মৃত্যুদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close