সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আলিয়া ভাটের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার অভিযুক্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৩১ পিএম

এবারে অভিনেত্রী আলিয়া ভাটের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব। এই অভিযোগ উঠেছে তার সাবেক ব্যক্তিগত সচিব বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। সম্প্রতি বেদিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তার প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৮০ লাখের বেশি অর্থ অবৈধ উপায়ে বেদিকা আত্মসাৎ করেছেন বলে জুহু থানায় অভিযোগ করা হয়েছিল। জুহু পুলিশ এই মামলার তদন্ত করছে। পুলিশ আধিকারিকের বক্তব্য যে তদন্তের মাধ্যমে এই মামলার প্রকৃত ঘটনা বা আরও তথ্য প্রকাশ পাবে।

আলিয়ার মা সোনি রাজদান জুহু থানায় বেদিকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। এর প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। আলিয়ার স্বাক্ষর জাল করে ২ বছর ধরে ৮০ লাখের বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়া তার ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থা-সম্পর্কিত সব বিষয় বেদিকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বেদিকা নিজের ক্ষমতা ও পদের অপব্যবহার করে আর্থিক তছরুপ করেছেন। এ মামলার বিষয়ে আলিয়ার দল থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, আলিয়া এখন ব্যস্ত তার আগামী ছবি ‘আলফা’-র শুটিংয়ে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী স্পাই ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে আছেন অভিনেত্রী শর্বরী বাগ। ছবিটি চলতি বছরে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে আলিয়া তাঁর স্বামী-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আসতে চলেছেন। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে আলিয়া, রণবীর ছাড়াও আছেন ভিকি কৌশল। আলিয়ার ঝুলিতে ফারহান আখতারের ‘জি লে যরা’ ছবিটি আছে। এই ছবির অন্য দুই মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে। তিন নারীর পথ-ভ্রমণ নিয়ে ফারহান ছবিটি নির্মাণ করবেন।

এরআগে,  ২০২১ সালে এই অভিনেত্রী তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ শুরু করেছিলেন। এই বিটাউন নায়িকা তার ব্যানারের তলায় প্রথম ছবি ‘ডার্লিংস’ নিয়ে এসেছিলেন। তবে প্রযোজনার ক্ষেত্রে আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। ‘ডার্লিংস’ ছবিটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই ছবিতে আলিয়া, শেফালি শাহ, বিজয় ভার্মা মুখ্য ভূমিকায় ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আলিয়া   অ্যাকাউন্ট   গায়েব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close