শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাবারে অনুপযুক্ত রং ব্যবহার করায় সীসা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুই শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তারা চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলের শিক্ষার্থী বলে জানা যায়। 

চিনের গানসু প্রদেশের তিয়ানশুই শহরের পেইজিন কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটেছে। 

খাবারের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, এতে সীসার মাত্রা ছিল জাতীয় নিরাপত্তা মানের চেয়ে দুই হাজার গুণ বেশি। এ ঘটনায় কিন্ডারগার্টনটির অধ্যক্ষসহ আটজনকে আটক করেছে পুলিশ। স্টিমড রেড ডেট কেক ও সসেজ কর্ন বান খাওয়ার পর ২৩৩ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে উচ্চ মাত্রায় সীসা পাওয়া গেছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্কুলের অধ্যক্ষ রান্নার কর্মীদের অনলাইনে রং কিনতে বলেছিলেন। শিশুরা অসুস্থ হওয়ার পর সেগুলো লুকিয়ে ফেলা হয়। পরে পুলিশ তা খুঁজে বের করে দেখে, রংগুলো স্পষ্টভাবে খাওয়ার অনুপুযুক্ত হিসেবে চিহ্নিত করা ছিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রান্নাঘরের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে, এতে কর্মীদেরকে খাবারে রং মেশাতে দেখা গেছে।

তদন্তকারীরা দেখতে পেয়েছেন, খেজুরের লাল কেক (রেড ডেট কেক) ও সসেজ কর্ন বানে প্রতি কেজিতে ১ হাজার ৫২ মিলিগ্রাম এবং ১ হাজার ৩৪০ মিলিগ্রাম করে সীসা পাওয়া গেছে। অথচ চীনে খাবারের জাতীয় মানদণ্ড অনুযায়ী, সীসার নিরাপদ মাত্রা প্রতি কেজিতে মাত্র ০ দশমিক ৫ মিলিগ্রাম।

বিষাক্ত ও ক্ষতিকারক খাবার উৎপাদনের সন্দেহে এখন কিন্ডারগার্টেনটির অধ্যক্ষ এবং অন্য ৭ জনের পাশাপাশি প্রধান বিনিয়োগকারীর বিরুদ্ধেও তদন্ত চলবে।

তিয়ানশুই শহরের মেয়র লিউ লিজিয়াং বলেছেন, “এ ঘটনা জনখাদ্য নিরাপত্তা দেখভালে ত্রুটি ও ফাঁকফোঁকরকেই সামনে নিয়ে এসেছে। শহরের মানুষের উচিত এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া।”

কতদিন ধরে এ ধরনের রঙ খাবারে ব্যবহার করা হচ্ছিল তা জানা যায়নি। তবে বেশ কয়েকজন অভিভাবক চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, “গত মার্চ মাস থেকেই শিশুরা পেটব্যথা, পা ব্যথা এবং ক্ষুধামান্দ্যের কথা বলে আসছিল। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।”

সূত্রঃ বিবিসি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চীন   সীসা   বিষক্রিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close