মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবি ক্লাবে আওয়ামী শিক্ষকদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:২৬ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৩:৫৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে আওয়ামীপন্থী শিক্ষকদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, গত (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কমিটির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে সাতজনই চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ পন্থি শিক্ষক। এটি জুলাই বিপ্লবের সঙ্গে চরম গাদ্দারি। এই কমিটি গঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা পুরো বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

তিনি এই ঘটনাকে ’২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করে বলেন, এই ঘটনাটি ঘটেছে এমন ব্যক্তিদের হাত ধরে, যারা বিএনপি এবং সাদা দলের গুরুত্বপূর্ণ পদে আসীন।

তিনি অভিযোগ করে বলেন, কলা অনুষদের ডিন ও সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান কমিটি ঘোষণার সময় ক্লাবের সভায় জানান, সাদা দলের পক্ষে তিনি ও দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং নীল দলের পক্ষে আহ্বায়ক অধ্যাপক মো. আমজাদ একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতভাবে এই কমিটি গঠন করেছেন। আমরা সাদা দলের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

আরেক শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রোগ্রামের জন্য দাসের মতো ব্যবহার করতো। এই নীল দলের শিক্ষকরা তাদের সুযোগ করে দিত। সিনেটে তারা সাদা দলের শিক্ষকদের লাঞ্চিত করতো। আর এখন মেরুদন্ডহীন সাদা দলের শিক্ষকরা তাদের পুনর্বাসন করছে। আমরা এই কমিটি বাতিলসহ যাদের নেতৃত্বে ফ্যাসিস্ট পুনর্বাসন হলো, তাদের বিচার দাবি করছি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাবির কবি জসিমউদদীন হলের শিক্ষার্থী আশিক খান, ফজলে রাব্বি সরকার প্রমুখ।


স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ক্লাব   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close