প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:২২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচলনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫০০ টাকা, ১০টি মোবাইল ফোন ও কিছু পরিমাণ মাদক জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম