বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শিবলী রুবাইয়াতের ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:৩৮ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নামে সাভারে থাকা একটি ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

জানা যায়, শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিদেশ থেকে ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার বাংলাদেশে আনার অভিযোগ রয়েছে। 

এ অর্থের উৎস গোপন করে ও ভুয়া বাড়ি ভাড়ার চুক্তি দেখিয়ে তিনি ঘুষ হিসেবে প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলার গ্রহণ করেন বলে অভিযোগে বলা হয়। পরে এসব অর্থ জ্ঞাতসারে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদক জানায়, অভিযুক্ত ব্যক্তি পারিবারিক ব্যয়ের কথা বলে বিপুল অঙ্কের অর্থ ঘরভাড়ার অগ্রিম হিসেবে দেখান এবং পরবর্তীতে সেই অর্থ দিয়ে সাভারে ১৫ কাঠা জমির ওপর ১০তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করেন। এ অবস্থায় ভবনটি জব্দ করা অপরিহার্য হয়ে পড়ে।

আদালত মামলার নথি পর্যালোচনা শেষে ভবন জব্দের আদেশ দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  শিবলী রুবাইয়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close