সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
ভৈরবে ২ কাচ্চি ডাইনকে ৬০ হাজার টাকা জরিমানা
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:২৫ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৯:৩৭ PM

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে কাচ্চি ডাইন ও ঢাকা কাচ্চি ডাইন নামে ২টি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকালে পৌর শহরের বরাদিয়া রোড বঙ্গবন্ধু সরণি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা ও ঢাকা কাচ্চি ডাইনকে ৫০ হাজার টাকাসহ, ২টি প্রতিষ্টানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালতে সহযেগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগমসহ ভৈরব থানা পুলিশ।

রেদওয়ান আহমেদ রাফি বলেন, বন্দর নগরী ভৈরবের দুইটি বৃহৎ প্রতিষ্ঠান কাচ্চি ডাইন ও ঢাকা কাচ্চি ডাইন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করে আসছিল বেশ কিছু দিন ধরে। এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে দুই প্রতিষ্ঠানকে ভুক্তা অধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ভৈরব   কাচ্চি   ডাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close