বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সংস্কারহীন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : মুফতি ফয়জুল করীম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯:২৫ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৯:২৮ PM
ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “জনগণের আস্থা ফেরাতে আগে প্রয়োজন নির্বাচন ব্যবস্থা, বিচার ও প্রশাসনিক কাঠামোর সংস্কার। সংস্কারবিহীন নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।”

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার পার-গুরুদাসপুর মহল্লায় এক নিহত কর্মীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, গত ২৮ জুন ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে পার-গুরুদাসপুর এলাকা থেকে গিয়েছিলেন সংগঠনের কর্মী গোলাম মোস্তফা। পেশায় রাজমিস্ত্রি হলেও তিনি ছিলেন সংগঠনের একজন সক্রিয় কর্মী। সমাবেশ শেষে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে নিজ গ্রাম পার-গুরুদাসপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আজ কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। পরে নিহত গোলাম মোস্তফার পরিবারের হাতে ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা তুলে দেন মুফতি ফয়জুল করীম।

মুফতি ফয়জুল করীম বলেন, “গোলাম মোস্তফা ইসলামের পথে নিজেকে সবসময় নিবেদিত রেখেছিলেন। দিনমজুর হয়েও তিনি ঢাকায় গিয়ে সমাবেশ সফল করতে অংশ নিয়েছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের পাশে সর্বদা থাকব।”

তিনি আরো বলেন, “ইতঃপূর্বে-ও পরিবারটিকে দলের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা করা হবে।”

এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  সংস্কারহীন   নির্বাচন   মুফতি ফয়জুল করীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close