বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভুয়া ডাক্তারকে জরিমানা ১ লাখ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:৪৯ পিএম
 মো. আব্দুল হাই নামের এই ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

মো. আব্দুল হাই নামের এই ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

টাঙ্গাইলের নাগরপুর বাজারে চিকিৎসা সেবার নামে প্রতারণা ও নানা অনিয়মের দায়ে এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। মো. আব্দুল হাই নামের এই ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন বলে জানা যায়। অভিযানে প্রসিকিউশন টিমের নেতৃত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান।

জানা গেছে, মো. আব্দুল হাই দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয়ে পরিচিত করিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তার নামে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারে ছিল না কোনো বৈধ লাইসেন্স। এছাড়া সেখানে ব্যবহৃত হচ্ছিল মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল রিয়াজেন্ট এবং ফার্মেসিতে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুদ।

অভিযোগের বিবরণ অনুযায়ী, তার বিরুদ্ধে যে গুরুতর অপরাধগুলো পাওয়া গিয়েছে তা হলোঃ

১) চিকিৎসক না হয়েও ভুয়া ডাক্তারি পদবি ব্যবহার করে জনসাধারণকে চিকিৎসা সেবা দেয়া।

২) অনুমোদন ছাড়া নিজেই আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি ও প্রদান।

৩) ল্যাবে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ।

৪) হালনাগাদ লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা।

৫) ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ।

এছাড়া, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮ ও ২৯ ধারার আওতায় মো. আব্দুল হাই-কে দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। চিকিৎসার মতো সংবেদনশীল খাতে ভুয়া ডাক্তার ও অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:   ভুয়া   ডাক্তার   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close