সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মুখোমুখি পিএসজি-এমবাপ্পে : একের ভেতর অনেক লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঠে গড়াচ্ছে ক্লাব বিশ্বকাপ। মুখোমুখি হতে যাচ্ছে সময়ের অন্যতম দুই জায়ান্ট ক্লাব পিএসজি এবং রিয়াল মাদ্রিদ।

আগামীকাল বুধবার (৯ জুলাই) ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও এমবাপ্পে। এ ম্যাচের আগে পিএসজির বিরুদ্ধে একটি মামলা প্রত্যাহার করেছেন এমবাপ্পে। তবে এর বাইরেও আছে অনেক লড়াই।

২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ৭ বছর পিএসজিতে ছিলেন এমবাপ্পে। এ সময়ে পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের অনেক চেষ্টা করেছেন এই ফরাসি তারকা। পিএসজিও চেয়েছিল এমবাপ্পের হাত ধরে ইউরোপসেরা হতে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি কোনো পক্ষেরই। উল্টো এমবাপ্পে পিএসজি ছাড়ার ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় প্যারিসের ক্লাবটি।

এমবাপ্পের পিএসজি ছাড়া অবশ্য খুব একটা সহজ ছিল না। কয়েক বছর ধরেই দলবদলে এমবাপ্পে চেয়েছিলেন পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে। একাধিকবার নাটকীয়ভাবে এমবাপ্পের রিয়ালে যাওয়া পিএসজি ঠেকিয়ে দিলেও শেষ পর্যন্ত আর পারেনি।

২০২৪-২৫ মৌসুমের দলবদলে পিএসজি ছেড়ে ঠিকই রিয়ালে যোগ দেন এমবাপ্পে। তবে সে বিচ্ছেদ মোটেই সুখের ছিল না। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে এমবাপ্পে একপর্যায়ে পিএসজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে মামলাও করেন।

তবে শেষ খবর হচ্ছে এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে নৈতিক হয়রানি ও চাঁদাবাজির চেষ্টার অভিযোগে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। মাদ্রিদ তারকা অবশ্য এখনো পিএসজির কাছে প্রায় ৫ কোটি ৫০ লাখ ইউরো বকেয়া বেতন পাওয়ার দাবিতে ফ্রান্সের শ্রম আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সবমিলিয়ে পিএসজি-এমবাপ্পে সম্পর্ক এখন নাটকীয় এক মোড়েই দাঁড়িয়ে আছে বলা যায়। আর এসবের মধ্যেই আগামীকাল রাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও এমবাপ্পের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচ দিয়েই পিএসজি ছাড়ার পর প্রথমবারের মতো মাঠের লড়াইয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এমবাপ্পে। মূলত এমবাপ্পের কারণেই এ ম্যাচ এখন আলাদাভাবে উত্তাপ ছড়াচ্ছে।

অন্যদিকে এমবাপ্পের জন্য সুযোগটা শ্রেষ্ঠত্ব প্রমাণের। পিএসজিকে বাদ দিয়ে রিয়ালকে বেছে নেওয়াটা যে ভুল ছিল না, সেটা প্রমাণের। আর এমন কিছু দেখানোর জন্য ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারে!
 
এমবাপ্পেকে ছাড়া পিএসজি যে বড় শিরোপা জিততে পারে, সেটা এরই মধ্যে তারা প্রমাণ করেছে। এখন তাদের সামনে সুযোগ এমবাপ্পেকে হারিয়ে বড় মঞ্চের ফাইনালে যাওয়ার। ফুটবল ফ্যানরা অপেক্ষায় আছে এই জমজমাট লড়াই দেখার জন্য।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মুখোমুখি   পিএসজি   এমবাপ্পে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close