বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে উদ্ধার বিদেশি মদ, গ্রেপ্তার ৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৪:৪০ PM
৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস বিদেশি মদ উদ্ধার করে। তবে এর সাথে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।”


এছাড়াও, সেই রাতেই সদর উপজেলার জাফরাবাদ এলাকা থেকে মাদক কারবারি মো. মাসুদ গাজী (৩৮) এবং মো. শামীম হোসেন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে, ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে মোখলেছুর রহমান (৩২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, “গ্রেপ্তার মাদক কারবারি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   বিদেশি   মদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close