বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:৪৯ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়।’ তিনি বলেন, ‘একটি দল অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা হলো মুজিববাদের পাহারাদার। যারা বলছে অভ্যুত্থানের ভিত্তি নাই, তারা আসলে মুজিববাদের ঠিকাদারি নিয়েছে।’

সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আপনাদের ঘোষণা পত্র লাগবে না? আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হবে।’

বিএনপি উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিদেশিদের কাছে ধরনা দিয়েছেন। বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পিছিয়ে দিচ্ছে।’

তিনি বলেন, ‘সংস্কার করেই নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া মানে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপির একভাই আজকে টকশোতে বলেছেন, বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। আমরা জানতে চাই, বাংলাদেশের রাজনীতি কাদের কাছে বর্গা দেওয়া হয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের রাজনীতি বসুন্ধরা ও এস আলমের কবল থেকে বের করে আনতে হবে। আমাদের রাজনীতি ধর্ষণকারীদের কবল থেকে বের করে আনতে হবে। লুটকারীদের কবল থেকে বের করে আনতে হবে। বসুন্ধরা ও এস আলমকে বাংলাদেশের রাজনীতিকে বর্গা দিয়ে দেশ ধ্বংসস্তূপে পরিণত করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই যে অনেক মিডিয়ার ভাইয়েরা আছেন নিরলসভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পেশাদারিত্বের সঙ্গে করে যাচ্ছেন। কিন্তু আপনাদের মতো দলদাস বসুন্ধরার জন্য সব সাংবাদিকের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আটকাতে পারবেন না। আমরা মিডিয়ার সংস্কার এবং মাফিয়াতন্ত্রমুক্ত করেই ছাড়ব। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই। নিরপেক্ষ সাংবাদিকতা চাই।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   হাসনাত আবদুল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close