বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
গোবিন্দগঞ্জে পৃথক এলাকা থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লী থেকে পৃথক ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর শিকার এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শিবপুর ইউনিয়নে বাড়ির অদূরে বাঁশঝাড় থেকে বুলু মন্ডল নামের এক ব্যক্তির মরদেহ এবং রাখালবুরুজ ইউনিয়নের বাঁশঝাড় থেকে শাহানারা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়।

সোমবার (৭ জুলাই) সকালে মরদেহ দুটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে বুলু মন্ডল (৪০) এর কাদায় মাখা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে একই দিন সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের বকুল প্রধানের স্ত্রী শাহানারা বেগম (৩৮) এর মরদেহ বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। মরদেহের পা মাটিতে লেগে থাকা অবস্থায় দেখতে পেয়ে গুঞ্জন শুরু হলে শাহানারার স্বজনরা সেখান থেকে বাড়িতে নিয়ে যায় মরদেহটি।

স্থানীয়রা পুলিশে এই খবর দিলে এই মরদেহটিও উদ্ধার করে পুলিশ। শাহানারাকে তার স্বামী পিটিয়ে মেরে ফেলতে পারে বলে মনে করছেন তার স্বজনরা।

দুপুরে মরদেহ দুটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার দুটির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ   পৃথক   এলাকা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close