সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ      ● ভুয়া ঋণপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত      ● ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর      ● এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়      ● বাংলাদেশকে প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দেখছে জাপান: জেট্রো      ● কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      ● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      
যেভাবে শনাক্ত করবেন গলার ক্যান্সার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:১৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বর্তমানে ক্যান্সার একটি নীরব ঘাতক যা সময়মতো সনাক্ত করা না হলে এটি মৃত্যুর কারণও হতে পারে। তাই ক্যান্সার শব্দটি শুনে আতঙ্কিত হওয়া অস্বাভাবিক নয়। তবে সচেতনতা ও সতর্কতার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

গলার ক্যান্সারের লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে নেয়া যাক- 

গলার ক্যান্সারের কারণঃ

এটি সাধারণত শ্বাসনালি, অন্ননালি ও স্বরযন্ত্রে টিউমারের মাধ্যমে দেখা দেয়। তবে শরীরের অন্য অঙ্গ থেকেও গলায় ক্যান্সার ছড়িয়ে পড়তে  পারে। দীর্ঘসময় নিয়ে এ রোগটি ছড়ায় এবং সাধারণত বার্ধক্যে এটি দেখা দেয়। যদিও কম বয়সে এটি হওয়া বিরল তবে একেবারেই যে অসম্ভব তা নয়।

লক্ষণঃ

দীর্ঘদিন ধরে গলাব্যথা, শ্বাস নিতে বা খাবার গিলতে সমস্যা, স্বরের পরিবর্তন বা কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া এবং শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় আওয়াজ এই রোগের লক্ষণ।

এছাড়াও, কাশি বা বমির সঙ্গে রক্ত আসা, গলায় ফোলা বা চাকা দেখা দেওয়া, দ্রুত ওজন কমে যাওয়া-এসব লক্ষণও গলার ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। যদি গলাব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি স্থায়ী হয়, অথবা কফ বা লালার সঙ্গে রক্ত দেখা দেয়, গলায় চাকা দেখা যায় বা হঠাৎ ওজন হ্রাস পেতে থাকে, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে বায়োপসি করানো আবশ্যক।

উল্লেখ্য, সময়মতো চিকিৎসা না করালে এই ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। যার ফলে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

প্রতিকারঃ

গলার ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে তামাক ও অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে। চিকিৎসার জন্য অস্ত্রোপচার, রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হতে পারে। তাই কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  শনাক্ত   গলা   ক্যান্সার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close