বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শুরু হলো ব্রিকস সম্মেলন, অনুপস্থিত পুতিন-শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:৪৩ AM

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হয়েছে ১৭তম ব্রিকস সম্মেলন। তবে এবারের সম্মেলনে বড় চমক হলো, অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

২০১২ সালের পর এই প্রথমবারের মতো ব্রিকস সম্মেলনে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকলেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে প্রতিনিধিত্ব করছেন চীনের প্রধানমন্ত্রী লি কোয়াং। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই আন্তর্জাতিক সফর সীমিত করছেন শি জিনপিং।

শুধু চীনা নয়, রুশ প্রেসিডেন্ট পুতিনের অনুপস্থিতিও আলোচনার কেন্দ্রে। ইউক্রেন যুদ্ধ এবং তার ভূমিকার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি ব্রাজিলে পা রাখতে পারেননি। কারণ ব্রাজিল রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ হিসেবে তাকে আটক করতে বাধ্য হতো।

এই সম্মেলনের আলোচ্য বিষয়ে রয়েছে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বৈশ্বিক স্বাস্থ্যনীতি। কিছু সদস্য দেশ গাজায় ইসরায়েলের পদক্ষেপ এবং ইরানের ওপর হামলার বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছে।

২০০৯ সালে গঠিত হয়েছিল ব্রিকস। বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। এর নতুন সদস্যা হলো সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, ব্রিকস এখন বিশ্বের অর্ধেক জনসংখ্যা, মোট ভূমির ৩৬ শতাংশ এবং বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ প্রতিনিধিত্বের দাবি করলেও বাস্তবে এর কার্যকারিতা নির্ভর করছে ভবিষ্যতে সদস্যদের অভ্যন্তরীণ ঐকমত্য ও সমন্বয়ের ওপর।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পুতিন-শি জিনপিং   ব্রিকস সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close