বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কীটনাশকের বিষক্রিয়ায় বাড়ছে শিশুদের অসুস্থতা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:৪১ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৮:৫৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেউ শুয়ে আছে হাসপাতালের শিশু ওয়ার্ডের ফ্লোরে, কেউ অভিভাবকের কোলে, কারো চলছে স্যালাইন। পাশে উৎকণ্ঠায় স্বজনরা। খেলার সময় ঘাস মারা কীটনাশক বোতল থেকে নলকূপের পানিতে মিশিয়ে খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ৩ থেকে ৯ বছর বয়সী ছয় শিশু।

চলতি বছরের ২২ এপ্রিল বিকালে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার কাচারীতলা গ্রামে ঘটে এ ঘটনা। এর কিছুদিন পর, ৪ মে বিকালে সদর উপজেলার মুরারীদহ গ্রামে তারপিন পান করে অসুস্থ হয় তিন বছর বয়সী দুই শিশু। এভাব প্রায় প্রতিমাসেই ২৫ থেকে ৩০ জন শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ঝিনাইদহে শিশুদের শরীরে বিষক্রিয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। যত্রতত্র কীটনাশক ও বিষাক্ত দ্রব্য সংরক্ষণ।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘরের দরজার পাশে, শিশুদের নাগালের মধ্যে রাখা হচ্ছে কীটনাশক, তারপিন, কেরোসিনসহ নানা বিষাক্ত পদার্থ। ক্ষেতের ধারে, রাস্তার পাশে কিংবা নলকূপের কাছে ফেলে রাখা হচ্ছে ব্যবহৃত বোতল। কোমল পানীয় ভেবে বা রঙিন বোতলে আকৃষ্ট হয়ে শিশুরা খেলাচ্ছলে কিংবা তৃষ্ণায় তা পান করে ফেলছে। এতে শিশুদের স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে গরমের সময় এই প্রবণতা বেশি দেখা যায়।

অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করে চিকিৎসকরা বলেন, “এখনই সতর্ক না হলে তা দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা এমনকি শিশু মৃত্যুর কারণও হতে পারে।”

কৃষক ও স্থানীয়রা বলছেন, “মাঠে কাজ করার সময় তারা কীটনাশকের বোতল পাশে রেখে দেন। অনেক সময় শিশুদের নজরে পড়ে গেলে তারা তা জুস ভেবে পান করে ফেলে।”

এক অভিভাবক বলেন, “শিশুদের বাঁচাতে বাড়িতে কোনো ধরনের বিষাক্ত জিনিস নিরাপদে সংরক্ষণ করতে হবে। এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সেটাই আমাদের প্রত্যাশা।”

সংগঠক ও গবেষক সুজন বিপ্লব বলেন, “গ্রামে কীটনাশক প্রায়ই খোলা জায়গায় রাখা হয়। এই অসতর্কতার কারণে শিশুরা ভুল করে এগুলো পান করে ফেলতে পারে। আমাদের উচিত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া। একইসঙ্গে সরকারিভাবে জনসচেতনতা তৈরিতে ক্যাম্পেইন করা উচিত।”

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিভাগ থেকে পাওয়া তথ্যমতে, ২০২৪ সালে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮৯ জন শিশু। ২০২৫ সালের মে মাস পর্যন্ত চিকিৎসা নিয়েছে আরও ১২৩ জন। তবে এখন পর্যন্ত বিষক্রিয়াজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  কীটনাশক   বিষক্রিয়া   অসুস্থতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close