বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কন্যাসন্তানের বাবা হলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো পিতা হলেন নেইমার। এবার বান্ধবী ও প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে এলো কন্যাসন্তান ‘মেল’।

গতকাল ৫ জুলাই ভোরে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের চতুর্থ সন্তানের জন্ম হয়েছে, যা নিয়ে উচ্ছ্বসিত নেইমার ও ব্যাঙ্কার্ডি- দু’জনেই।

ইনস্টাগ্রামে ছোট্ট মেলকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেছেন ব্যাঙ্কার্ডি। আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘‘আমাদের মেল এসেছে- আমাদের জীবনকে আরো মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।”

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী নেইমারের এটি চতুর্থ সন্তান। প্রথম ছেলে ডাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর বর্তমান সঙ্গী ব্যাঙ্কার্ডির সঙ্গে জন্ম নেয় মাভি নামের একটি কন্যাসন্তান। আর তৃতীয় সন্তানের জন্ম হয় নেইমারের আরেক সাবেক সঙ্গী আমান্ডা কিম্বারলির ঘরে।

এদিকে, ব্রাজিলে ফিরে সান্তোস ক্লাবে ফেরার পর পরিবারকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন নেইমার। ইতোমধ্যে বড় মেয়ে মাভি তার ছোট বোন মেলকে কাছে পেয়ে দারুণ খুশি। নেইমারও পুরো সময় দিচ্ছেন পরিবারের নতুন সদস্যকে ঘিরে।

এই মুহূর্তে মাঠের বাইরেই জীবনের সবচেয়ে দারুণ মুহূর্ত কাটাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। মেয়ে মেলের আগমনে যেন তার জীবন আরও রঙিন হয়ে উঠেছে।

চলতি বছর জানুয়ারিতে সান্তোসে ফিরে আসার পর থেকেই নেইমার আবারও ঘরের ছেলে হয়ে উঠেছেন। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর তার ক্লাব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে-২০২৬ বিশ্বকাপ সামনে রেখে যেভাবে বড় দলগুলোর আগ্রহ বাড়ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কন্যাসন্তান   বাবা   নেইমার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close