বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিশুর জ্বর ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া, কীভাবে বুঝবেন
ড. আবিদ হোসেন মোল্লা
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে ঘরে ঘরে বেড়েই চলছে জ্বরের প্রকোপ। এ সময় শিশুর জ্বর হলেই অভিভাবকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন- ডেঙ্গু বা চিকুনগুনিয়া হলো না তো? নাকি সাধারণ ভাইরাসজনিত জ্বর?

মনে রাখতে হবে, ডেঙ্গু বা চিকুনগুনিয়াও ভাইরাসজনিত রোগ। অন্য ভাইরাসজনিত জ্বরের সঙ্গে এর তেমন তফাত নেই। বেশির ভাগ ক্ষেত্রে লক্ষণ বিবেচনা করে ও শারীরিক পরীক্ষা করেই চিকিৎসকেরা এসব জ্বর শনাক্ত করতে পারেন।

যেভাবে বুঝবেনঃ

ডেঙ্গু হলে জ্বরের সঙ্গে মাথা ও পেশিতে ব্যথা হয়ে থাকে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরের সঙ্গে জয়েন্ট বা অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা হয়। কখনো জয়েন্ট ফুলেও যায়। চিকুনগুনিয়ায় শুরুতেই ত্বকে র‌্যাশ (লাল লাল দানা) দেখা দেয়। ডেঙ্গুর র‌্যাশ সাধারণত তিন থেকে পাঁচ দিন পর আসে। জটিলতা হিসেবে নাক দিয়ে বা চোখের কনজাংটিভায় (চোখের একটি পাতলা ও স্বচ্ছ আবরণ) রক্তক্ষরণের মতো বিষয় ডেঙ্গুতে দেখা যায়। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে এটা দেখা যায় না।

সাধারণ রক্ত পরীক্ষায় চিকুনগুনিয়ায় লিম্ফোসাইটের (শ্বেতরক্তকণিকা) সংখ্যা হ্রাস দেখা যেতে পারে। ডেঙ্গুতে প্লাটিলেট (অণুচক্রিকা) কমতে পারে। হিমোডাইনামিক জটিলতা, যেমন প্লাজমা লিকেজের লক্ষণ, হিমাটোক্রিটের পরিবর্তন, রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা ডেঙ্গুতে হতে পারে। ডেঙ্গু হলে প্রথম দিকে অ্যান্টিজেন টেস্ট ও কয়েক দিন দেরিতে অ্যান্টিবডি টেস্ট করা হয়। কিন্তু টেস্ট নেগেটিভ হলেই নিশ্চিত হওয়ার কিছু নেই। বস্তুত লক্ষণ, উপসর্গ, জটিলতার দিকেই মনোযোগ দিতে হবে বেশি।

চিকিৎসা ও করণীয়ঃ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার চিকিৎসাপদ্ধতি প্রায় একই। চিকিৎসার মূল ভিত্তিগুলো হলো প্রচুর পানি পান ও পুষ্টি রক্ষা; বিশ্রাম; জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া ও পর্যবেক্ষণ।

ছোট শিশু মায়ের দুধ পান করলে তা চালিয়ে যেতে হবে। সারা দিনে পানিসহ প্রচুর তরল খাওয়াতে হবে। যথেষ্ট পুষ্টিমানসম্পন্ন সহজপাচ্য খাবার দিতে হবে। শিশু না খেতে চাইলে বারবার অল্প করে কিছু পুষ্টিকর খাবার দিতে হবে। শিশুর জটিলতার দিকে ও হিমোডাইনামিক অবস্থার দিকে লক্ষ রাখতে হবে।

রক্তচাপ ও পালস ভলিউম কমে যাওয়া, নিস্তেজ হয়ে পড়া, পানিশূন্য হয়ে পড়া, রক্তক্ষরণ হলে দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিতে হবে। শরীর স্পঞ্জ করা ও অস্থিসন্ধি ব্যথা বেশি হলে সেঁক দেওয়া যেতে পারে। কোনো ব্যথানাশক দেওয়া যাবে না। ভাইরাসজনিত রোগ বলে অ্যান্টিবায়োটিকেরও কোনো ভূমিকা নেই। এসব চিকিৎসায় অধিকাংশ শিশুই সেরে উঠবে। তবে জটিলতা দেখা দিলে হাসপাতালে নিতে হবে।

মনে রাখবেনঃ

এই সময় শিশুদের ফ্লুসহ অন্যান্য ভাইরাসজনিত জ্বরও হচ্ছে। জ্বরের সঙ্গে নাক বন্ধ, সর্দি-কাশি, গলাব্যথা থাকলে তা ফ্লু-জাতীয় জ্বর বলে ধরে নেওয়া যেতে পারে। তবে রক্তচাপ মাপা ও জটিলতার লক্ষণগুলোর দিকে নজর রাখা উচিত।

তাই শিশুর জ্বর হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জটিলতা না হলে বাড়িতেই চিকিৎসা সম্ভব। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু যা-ই হোক না কেন, শিশুর পরিচর্যার পদ্ধতি প্রায় একই।

ড. আবিদ হোসেন মোল্লা, সাবেক বিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জ্বর   ডেঙ্গু   চিকুনগুনিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close