বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে ২৪-এর গণ-অভ্যুত্থানের সূচনা টাঙ্গাইলে
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:৫২ পিএম
মাভাবিপ্রবিকে কেন্দ্র করে টাঙ্গাইলে ২০২৪ সালের গণ-আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

মাভাবিপ্রবিকে কেন্দ্র করে টাঙ্গাইলে ২০২৪ সালের গণ-আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

১৮এর পরিপত্র অবৈধ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রতিবাদের ঢেউ ৪ জুলাই বাস্তব রূপ নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)।

মাভাবিপ্রবিকে কেন্দ্র করে টাঙ্গাইলে ২০২৪ সালের গণ-আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

জানা যায়, সেদিন লাইব্রেরিতে পাঠরত শিক্ষার্থীরা কোটাবিরোধী আলোচনা শুরু করে এবং রাতেই তৃতীয় একাডেমিক ভবনের সামনে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেয়। ওই রাতে শিক্ষার্থীরা ১৮-এর পরিপত্র পূর্ণ পুনর্বহালের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেয়। পরদিন ৫ জুলাই আন্দোলনের অংশ হিসেবে ব্যানার তৈরি করে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন আরো বেগবান হয়। আন্দোলনকারীরা ঘোষণা দেন যে, পরবর্তী কর্মসূচি হিসেবে টাঙ্গাইল শহর এবং আশেকপুর বাইপাসে মহাসড়ক অবরোধ করা হবে।

উল্লেখ্য, পরবর্তীতে আন্দোলন দমাতে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়া হয়। তবুও থেমে থাকেনি আন্দোলন।

পরবর্তীতে, ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে রওনা হয়ে আশেকপুর বাইপাসে মহাসড়কে গিয়ে তৎকালীন পুলিশ প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেন। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাড়াও সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, এম. এম. আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

আর এইভাবেই মাভাবিপ্রবিকে কেন্দ্র করে টাঙ্গাইলে ২০২৪ সালের গণ-আন্দোলনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিশ্ববিদ্যালয়   গণ-অভ্যুত্থান   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close