শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
রাস্তায় পড়ে ছিলেন তাসলিমা, পাশে দাঁড়াল ‘স্বপ্ন’
প্রেস রিলিজ
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১:১৬ পিএম

অসুস্থ, আহত ও অবহেলিত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তাসলিমা খাতুন। বয়স প্রায় ৫০। গত ২ জুলাই খুলনার সোনাডাঙ্গায় ‘স্বপ্ন’ সুপারশপের আউটলেটের সামনে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। মাথায় ছিল আঘাতের চিহ্ন, শরীরজুড়ে দুর্বলতা।

প্রথমে বিষয়টি নজরে আসে আউটলেটের দায়িত্বরত ‘স্বপ্নযোদ্ধা’দের। তাঁরা তাসলিমাকে পানি, জুস ও খাবার দিয়ে সহায়তা করেন। পরে লক্ষ্য করা যায়, তাঁর মাথার ক্ষতস্থানে পোকা ধরেছে এবং শরীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে।

খবরটি জানার পর দ্রুত পদক্ষেপ নেন ‘স্বপ্ন’-এর ক্রাইসিস ম্যানেজমেন্ট, রিকভারি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির স্যারের সঙ্গে কথা বলি। তাঁর নির্দেশে আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি এবং কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ড. সোহেল মঈনউদ্দিন শৈবাল ঘটনাস্থলে ছুটে যান।”

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাসলিমাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আমরা স্বপ্নযোদ্ধারা আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো দুঃস্বপ্নের বিরুদ্ধে যুদ্ধ করি। একজন মা শুধু একটি পরিবারের নয়, বরং সমাজেরও কেন্দ্রবিন্দু। এই মা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সে জন্য আমরা পাশে দাঁড়িয়েছি। আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই সহায়তার জন্য। সেই সঙ্গে অনুরোধ করব, কে বা কারা তাঁর মাথায় আঘাত করেছে—তা তদন্ত করে বের করার জন্য।”

উল্লেখ্য, ৪ জুলাই থেকে খুলনার একটি হাসপাতালে তাসলিমা খাতুন চিকিৎসা নিচ্ছেন। তাঁর পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল ‘স্বপ্ন’।

আরও সংবাদ   বিষয়:  ‘স্বপ্ন’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close