বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত ঢাকার তাজিয়া মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোক মিছিলে হাজারো মানুষ অংশ নেন। চারপাশ মুখরিত হয়ে ওঠে—‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’ ধ্বনিতে।

কালো পোশাকে অংশগ্রহণকারীরা হাতে প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও কারবালার নানা স্মৃতিচিহ্ন নিয়ে অংশ নেন মিছিলে। কারও চোখে জল, কেউবা কণ্ঠে শোকগাথা। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে অনেককে মাতম করতেও দেখা যায়।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পুরো রুটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, সোয়াট, ডিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

মিছিলে অংশ নেওয়া মোহাম্মদ সাকিল বলেন, “এই দিনটি কেবল ইতিহাস নয়, আত্মত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। ইমাম হোসেনের জীবন আমাদের সত্য ও ত্যাগের শিক্ষা দেয়।”

অন্য অংশগ্রহণকারী নাসরিন আক্তার বলেন, “শোকের দিন হলেও এই জমায়েত আমাদের ইমামদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই ইতিহাস বয়ে চলেছি।”

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোক ও শিক্ষা বহনকারী দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে শহীদ হন। সেই আত্মত্যাগের স্মরণেই প্রতিবছর মহররমের ১০ তারিখে শিয়া সম্প্রদায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ধ্বনি   মুখরিত   তাজিয়া মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close