বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:৫৩ AM আপডেট: ০৬.০৭.২০২৫ ১১:৫৮ এএম

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যার পর বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী ইমরান হোসেন। 

নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। শনিবার (৫ জুলাই) রাতে বন্দরের এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, এটি বিজলীর দ্বিতীয় বিয়ে। প্রেমের সম্পর্কের পর ৯ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগনের সঙ্গে কথা বলে বিজলী। এসময় ইন্টারনেটের ডাটা (মেগাবাইট) নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে  কুপিয়ে হত্যা করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন তার স্বামী। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে।

তিনি আরো বলেন , হত্যার পর বন্দর থানায়  অভিযুক্ত স্বামী ইমরান হোসেন আত্মসমর্পণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


 
স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   কুপিয়ে   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close