বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:৫৩ AM

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলের নাম ‘আমেরিকা পার্টি’। শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী।

মাস্ক তার পোস্টে বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’

দল ঘোষণার আগে মাস্ক এক্সে একটি জরিপ চালান- যুক্তরাষ্ট্রে কি নতুন রাজনৈতিক দল প্রয়োজন? জরিপে অংশ নেন প্রায় ১২ লাখ মানুষ, যার মধ্যে দুই-তৃতীয়াংশ নতুন দলের পক্ষে মত দেন। এরপরই আসে তার ‘আমেরিকা পার্টি’র ঘোষণা।

মাস্কের দল গঠনের পেছনে যুক্তরাষ্ট্রের সদ্য পাস হওয়া ‘বিগ বিউটিফুল বিল’-এর বিরোধিতা অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিলটি কর কমানোর পাশাপাশি ব্যয় বাড়ানোর অনুমোদন দেয়। মাস্ক বলেন, ‘এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।’

উল্লেখ্য, ইলন মাস্ক একসময় ডোনাল্ড ট্রাম্প-এর প্রচারণায় অর্থসহায়তা দিয়েছিলেন এবং তার প্রশাসনের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক নীতিকে কেন্দ্র করে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

মাস্ক আরও জানান, তিনি আমেরিকা পার্টির ব্যানারে ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে ট্রাম্পপন্থী আইনপ্রণেতাদের বিরুদ্ধে লড়বেন এবং নির্বাচনী প্রচারে অর্থ ব্যয় করবেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি বাতিল করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, মাস্কের নতুন দলটি মূলত রিপাবলিকানদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের দুইদলীয় আধিপত্যের মধ্যে তৃতীয় কোনো দলের জাতীয় পর্যায়ে জোরালো অবস্থান তৈরি করা চ্যালেঞ্জিং হবে।

মাস্ক-ট্রাম্প দ্বন্দ্বের প্রভাব পড়েছে বাজারেও। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে যেখানে টেসলার শেয়ারের দাম ছিল ৪৮৮ ডলার, তা গত এপ্রিল নাগাদ অর্ধেকে নেমে আসে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে তা ৩১৫ ডলারে লেনদেন হচ্ছে।

সূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইলন মাস্ক   আমেরিকা পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close