বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোগী সেজে ক্লিনিকে ঢুকে অভিনেত্রী তানিয়ার বাবাকে গুলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:৩৭ AM আপডেট: ০৬.০৭.২০২৫ ১১:৪৩ এএম

ভারতের পাঞ্জাবে নিজের ক্লিনিকে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা ও চিকিৎসক ডা. অনিলজিৎ কম্বোজ। শুক্রবার (৪ জুলাই) দুপুরে স্থানীয় একটি ক্লিনিকে রোগী দেখার সময় এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে রোগীর ছদ্মবেশে চেম্বারে প্রবেশ করে। এরপর তারা ডা. অনিলজিতকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি চেম্বারে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। মোগা জেলার পুলিশ সুপার বলেন, ‘দুষ্কৃতকারীরা রোগীর ছদ্মবেশে এসেছিল এবং লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি নিয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্র আরও জানায়, ঘটনার আগে ডা. অনিলজিত অজানা নম্বর থেকে খুনের হুমকি পাচ্ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এ ঘটনার পর তানিয়ার পরিবার থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে আমাদের পরিবার কঠিন সময় পার করছে। সবাইকে অনুরোধ করছি গুজব ছড়াবেন না এবং আমাদের গোপনীয়তা রক্ষা করুন। আমাদের পাশে থাকুন।’

তানিয়া পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয়জীবন শুরু হয় ২০১৮ সালে ‘কিসমত’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘সান অব মনজিত সিং’, ‘রাব দা রেডিও ২’, ‘বাজরে দা সিটা’, ‘লেখ’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি বহু পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।

উল্লেখযোগ্য ভাবে, ২০১৬ সালে ‘সরবজিত’ সিনেমায় সরবজিতের মেয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু পরীক্ষার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডা. অনিলজিতের অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রাখার জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাঞ্জাব   অভিনেত্রী তানিয়া     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close