বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেলেন তরুণ সাহিত্যিক সম্মাননা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:৩৪ পিএম

বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করতে ব্র্যাক ব্যাংক-সমকাল আয়োজিত সাহিত্য পুরস্কার-২০২৩ এ 'তরুণ সাহিত্যিক পুরস্কার' পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা। তার লেখা 'টক টু মি' গল্পগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পান।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এসময় তরুণ সাহিত্যিক পুরস্কারের বিজয়ী হিসেবে উম্মে ফারহানাকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট এবং সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উম্মে ফারহানা বলেন, সাহিত্যিক বা লেখক হিসেবে এটি আমার জেতা প্রথম পুরস্কার। অনেক আগে থেকেই আমার লেখালেখি করা হয়। তবে সেগুলোকে সংকলিত করা হতো না। পরবর্তীতে সেই গল্পগুলো দিয়েই আমার বই লেখা শুরু। এই অনুভূতি খুবই দারুণ। ভবিষ্যতেও লেখালেখির সাথে থাকতে চাই।

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতনামা লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক হাসনাত আবদুল হাই। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ (মননশীল) শাখায় ‘‌প্লেটো প্রবেশিকা’ গ্রন্থের জন্য অনুবাদক আমিনুল ইসলাম ভূঁইয়া এবং কবিতা ও কথাসাহিত্য শাখায় (সৃজনশীল) ‘আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি’ গ্রন্থের জন্য ধ্রুব এষ পুরস্কার জিতেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অতিথি ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমকালের কর্ণধার এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন, ‌‘‌ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর জুরি বোর্ডের সদস্য গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী, প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

উল্লেখ্য, এবারের আসরে তিন শাখায় মোট ৪৬৭টি বই জমা পড়েছিল। এর মধ্য থেকে ১৮টি বই জুরি বোর্ডের কাছে পাঠানো হয়। সেখান থেকে বিজয়ী তিন লেখকের বই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেলেন তরুণ সাহিত্যিক সম্মাননা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close