বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ ধর্ষণ ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ গঠন করেছে সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে। অভিযুক্ত এই ঘানার ফুটবল তারকার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। এক নারীকে দুবার, অন্য নারীকে তিনবার ধর্ষণ এবং তৃতীয় একজনকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

৩২ বছর বয়সী পার্টে ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবেন। তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানিয়েছেন, পার্টে সব অভিযোগ অস্বীকার করছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগকে স্বাগত জানাচ্ছেন।

আর্সেনাল ক্লাব জানিয়েছে, পার্টের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে এবং চলমান আইনি প্রক্রিয়ার কারণে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।

২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন পার্টে। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৪ গোল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আর্সেনালের হয়ে খেলেছেন আরও ১২টি ম্যাচ।

মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি বলেন, “আমাদের অগ্রাধিকার এখনো সেই নারী ভুক্তভোগীদের প্রতি সমর্থন দেওয়া। যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে কিংবা কোনো তথ্য জানেন, তাদের পুলিশকে সহযোগিতা করতে আহ্বান জানানো হচ্ছে।”

লন্ডন উত্তরাঞ্চলের ক্রাউন প্রসিকিউশনের প্রধান জাসওয়ান্ট নারওয়াল বলেন, “প্রমাণাদি পর্যালোচনার পর পার্টের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে তাকে অবশ্যই ন্যায্য বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে।”

এদিকে, এই অভিযোগের কারণে  থমাস পার্টের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে বিরাজ করছে চাপা ক্ষোভ। নিজেদের প্রিয় এই মিডফিল্ডারের বিরুদ্ধে এমন অভিযোগ যেনো মানতেই পারছেন না তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   মামলা   আর্সেনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close