বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সন্তান জন্ম দিলেই মিলবে নগদ অর্থ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:১৩ পিএম

এক সময় ‘এক সন্তান নীতি’ চালু করে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছিল চীন। কিন্তু বর্তমানে উল্টো পরিস্থিতির মুখোমুখি দেশটি- জন্মহার কমে যাওয়ায় সমাজ ও অর্থনীতিতে দেখা দিয়েছে নানান সংকট। এই অবস্থায় জন্মহার বাড়াতে এবার চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।

চীনা দম্পতিদের সন্তান জন্ম দিলে এবার থেকে মিলবে সরাসরি নগদ অর্থ। সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে চীনের যেসব দম্পতি সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে বছরে একবার ৩ হাজার ৬০০ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৭৮ হাজার ৪৮৪ টাকা) দেওয়া হবে। এই ভাতা সন্তান তিন বছর বয়স না হওয়া পর্যন্ত চালু থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, সন্তান লালন-পালনের ব্যয় ও কর্মজীবনের চাপে অনেক চীনা দম্পতি সন্তান নিতে আগ্রহ হারিয়েছেন। সরকার তাই নগদ সহায়তার মাধ্যমে পরিবারগুলোকে সন্তান নিতে উৎসাহিত করতে চাচ্ছে।

চীনের বর্তমান জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। একসময় বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ থাকলেও ২০২৩ সালে সেই স্থান দখল করে নেয় ভারত।

চীনে জন্মহার হ্রাস পেতে শুরু করে ২০১০ সালের পর থেকে। এ কারণে লিঙ্গ ভারসাম্যহীনতা, বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি ও কর্মক্ষম মানুষের ঘাটতি- এসব সংকট ঘনীভূত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করে দুই সন্তান, পরে ২০২১ সালে তিন সন্তান নীতি চালু করে সরকার। কিন্তু তা কার্যকর হয়নি।

টানা তিন বছর ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে- দেশটি রেকর্ড নিম্ন জন্মহার দেখেছে। ফলে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা ১৩০ কোটিতে এবং ২১০০ সালের মধ্যে তা ৮০ কোটিতে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

চীনের এই পদক্ষেপ জন্মহার বাড়াতে কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রজনন   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close