বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২:৪৩ পিএম
বান্দরবানে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বান্দরবানে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বান্দরবানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেয়ার প্রয়োজন নেই। আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই এবং সরকার এ বিষয়ে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

আজ শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান সদরের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সমাজ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তারে মসজিদকেন্দ্রিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।”

তিনি আরো বলেন, “এই মডেল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে মসজিদকে জীবন্ত রাখা এবং কার্যকরভাবে মসজিদ পরিচালনা করা এখন স্থানীয় জনগণের দায়িত্ব। এ মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি নৈতিকতা ও মূল্যবোধ বিকাশেরও কেন্দ্র।”

এছাড়াও খালিদ হোসেন আরো বলেন, “নিয়মিত নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, মডেল মসজিদের প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাতীয় নির্বাচন   নির্ধারিত   ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close