বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ঢাকা-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তার এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই সফর হবে তার প্রথম বাংলাদেশ সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। সে সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফরের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।

প্রসঙ্গত, ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও শ্রম অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

উল্লেখ্য, আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে ইতালি। তবে ইতালির প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জোর দেবে বাংলাদেশ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ইতালি   প্রধানমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close