বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, পুলিশ সদস্য বরখাস্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেয়ায় কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেন ফারজুল। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রসমাজ। তারা বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

জানা যায়, ঘটনার পর ওই রাতেই ফারজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বাতিল করা হয় তার ছুটিও। তবে এরপর থেকে তিনি কাজে ফেরেননি এবং আত্মগোপনে রয়েছেন।

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী জানান, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। ২০২৩ সালের ১৩ জুলাই তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগে যোগ দেন। ছুটিতে থাকাকালে তিনি ওই পোস্টটি দেন।

ওসি মোশাররফ হোসেন বলেন, “তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জুলাই   বিপ্লব   বরখাস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close