শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগি লাইনচ্যুত; খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:২৩ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ১২:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মালবাহী একটি ট্রেনের গার্ডব্রেক বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জবাজারগামী ট্রেনটি উথলী রেলস্টেশনে ঢোকার পর লুপ লাইন থেকে মেইন লাইনে উঠতে গিয়ে গার্ডব্রেক বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, “লাইনচ্যুতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত দিলে উদ্ধার কাজ শুরু হবে। আপাতত খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, “লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার অপেক্ষায় আছি। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।”

এদিকে দুর্ঘটনার পর লাইনচ্যুত গার্ডব্রেক বগিটি রেখে বাকি মালবাহী ওয়াগনগুলো সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনের উদ্দেশে রওনা হয়েছে।

ঘটনার কারণে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচলে স্থবিরতা নেমে এসেছে। যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। উদ্ধার কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বগি লাইনচ্যুত; খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close