বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম
পাবনা সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা।

পাবনা সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জননেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “দেশে শান্তি ও ন্যায় বিচারের মাধ্যমে আমাদের মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে দরকার সুষ্ঠু নির্বাচন। কেননা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের দেশের মানুষের সেবক হয়ে কাজ করতে হবে।”

আজ শুক্রবার (৪ জুলাই) পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন মানুষ দেখেছে দেশবাসীর মাঝে যে আতংক বিরাজ করেছে সেইসব দুঃসহ স্মৃতিকে মানুষ এখনো ভুলতে পারেনি, আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগনের আস্থা ফেরাতে হবে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে যে নেতিবাচক মনোভাব রয়েছে সেটা কাটিয়ে তুলতে কাজ করতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা জানেন বিগত দিন আমাদের উপর কি অন্যায় অত্যাচার হামলা মামলা সহ্য করতে হয়েছে। সেই সময় যেন আর না আসে সেদিকে লক্ষ রেখে কাজ করতে হবে, ইতিমধ্যে বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আপনারা চোখ কান খোলা রেখে চলবেন যেন কোন কুচক্রী মহল আগামী নির্বাচনে আমাদের বাঁধা হয়ে না দাঁড়ায়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব।”

এই মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম সদর উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক অহিদ মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাব্বির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিকুল হাবিব, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুন, সেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, পৌর বিএনপির সাবেক সদস্য মিঠু সহ সাবেক পাবনা সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সুষ্ঠু নির্বাচন   উন্নয়ন   গণতন্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close