শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই শহীদ পরিবারের সদস্যরা ইবিতে ভর্তিতে পাবেন বিশেষ সুবিধা
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:৪০ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৬:৫৬ PM

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনে নিহত ও আহত শহিদ পরিবারের সদস্যরা ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান।

উপাচার্য বলেন, "আপনি গণতন্ত্রের কথা বলেন বা ন্যায়ের কথা বলেন গত ১৫ বছরে এ সুযোগ দেওয়া হয়নি। স্বাধীনভাবে কথা বলার সার্টিফিকেট আপনাকে জুলাই শহীদেরা এনে দিয়েছে। তারা জালিমের হাত থেকে দেশকে রক্ষা করতে বুক পেতে রক্ত দিয়েছে।"

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব সফল হয়েছে ১৬৮১ জন ছাত্র ও জনতার রক্তের বিনিময়ে। অনেকে হাত-পা, চোখ হারিয়েছেন। তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। ওই সময় ফ্যাসিস্ট হাসিনা সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়ে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিল, তখন জনগণ তাদের মুখে থুথু দিয়েছিল। এদের পুনর্বাসন মানে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা।”

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, ছাত্রশিবির ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।



স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুলাই   শহীদ   পরিবার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close