বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে পাটের ভালো ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:২৭ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৭:৪৬ PM

রাজবাড়ীতে চলতি বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। পাট কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সরকারের পক্ষ থেকে পাটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি তাদের।

রাজবাড়ী জেলার পাঁচ উপজেলায় এ বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। উঁচু জমিতে ফলন ভালো হয়েছে। তবে নীচু জমিতে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট। তাই আগেভাগেই কেটে জাগ দিতে ব্যস্ত চাষিরা।
 
কৃষকদের দাবি, চাষের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। তবে সেই তুলনায় গত বছর মেলেনি দাম। তারা বলেন, বেড়েছে পাটের উৎপাদন খরচ। তবে বাজারে মেলে না কাঙ্ক্ষিত দাম। এক মণ পাটে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা পেলে লাভবান হওয়া যেত। এ ক্ষেত্রে সরকার দাম নির্ধারণ করে দিতে পারে।
 
কৃষি বিভাগ বলছে, এ বছর বৃষ্টির কারণে খাল-বিল-জলাশয়ে পানি থাকায় বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে হচ্ছে না। তাই এবার পাটে ভালো লাভ করবে কৃষক।
 
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, বৃষ্টি বেশি হওয়ায় বাড়তি সেচের প্রয়োজন হয়নি। ফলন ভালো হয়েছে। দাম ভালো পেলে কৃষকরা লাভবান হবে।
 
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর রাজবাড়ীতে ৪৭ হাজার ২৭৬ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮০০ হেক্টর বেশি।


স্বদেশ প্রতিদিন /কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   পাট   ভালো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close