শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭:৫০ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:২২ PM

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে (৩ জুলাই) রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মকিম মোল্লা। তিনি কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের বাসিন্দা। তিনি পলাতক আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালীর কাশমিয়ার বিল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নাজমা বেগমকে হত্যা করেন তাঁর দ্বিতীয় স্বামী মকিম। মূলত দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম তাঁকে হত্যা করেন।

পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন তার ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা করেন।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত ব‌্য‌ক্তি‌কে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়েছেন।


স্বদেশ প্রতিদিন /কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   স্ত্রী   কুপিয়ে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close