বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাগজে খাল আছে, বাস্তবে নেই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে বালিয়াকুম খালের এখন কোন অস্তিত্ব নেই। বর্তমানে এ খালের জমি বিভিন্ন লোকে ব্যক্তি মালিকানা দাবি করে প্লটে প্লটে ফসল রোপন ও বাড়ি-ঘর নির্মাণ করছে। জমি দখল মুক্ত করে খাল পুনঃখননের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকায় তিন কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩০০ বিঘা জমিতে এক সময় বালিয়াকুমের যৈবন ছিল ভরপুর। বালিয়াচর বাজারে ব্রিজ সংলগ্ন ছোট্ট একটু নালা বর্তমান খালের অস্তিত্ব রয়েছে। 

স্থানীয় মোহাম্মদ আলী জানান, স্বাধীনতার পূর্বে থেকেই আমাদের এই বালিয়াকুমে অনেক মাছ পাওয়া যেত। এখন বর্তমান এই খালের যে অবস্থা সামনের জমির মালিক খালের জায়গা দখল নিয়ে ইচ্ছামত পুকুর তৈরি করেছে। অনেকেই নিজের জমি দাবি করে বাড়ি-ঘর তৈরি করেছেন। 

দায়িত্বশীলরা জানান, সরকারি কাগজে খালের অস্তিত্ব রয়েছে কিন্তু বাস্তবে তা আর নেই। সরকারি বালিয়াকুমের জমি সরকারি আয়ত্তে নিয়ে পুনঃখনন করে এলাকায় মাছের অভয়ারণ্য করার দাবি জানাই।
  
খানখানাপুর ইউনিয়ন ভূমিকর্তা জনাব আলী জানান, বালিয়াকুমের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাবো। এসএ রেকর্ড অনুযায়ী খালের অস্তিত্ব রয়েছে। আরএস ম্যাপে রয়েছে। তবে বর্তমানে রেকর্ডে যদি কোন ঝামেলা থাকে আমরা রেকর্ড সংশোধনী মামলা করে উক্ত জমিতে পুনঃখালখননের ব্যবস্থা করব।


স্বদেশ প্রতিদিন /কেআইকে

আরও সংবাদ   বিষয়:  কাগজ   খাল   আছে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close