বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয় : নাহিদ ইসলাম
নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:০৩ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৭:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না।”

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।”

নাহিদ বলেন, “অনেকেই পুরনো রাজনীতি টিকিয়ে রাখতে চায়।”

তিনি আরো বলেন, “নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কারকাজ পিছিয়ে দিতে চায়।”

আরও পড়ুন

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তিতে দেশব্যাপী মার্চ করছে এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে আজ এনসিপি নেতারা নীলফামারী জেলায় আছেন বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজপথ   ক্ষমা   নাহিদ ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close