বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা জোটার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:৫৬ পিএম

বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৮ বছর বয়সে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়েগো জোটা। এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন তার ছোট ভাইও, যার বয়স ছিল ২৬ বছর।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, আজ (৩ জুলাই) স্পেনের জামোরা শহরের পালাসিওস দে সানাব্রিয়া এলাকায় A-52 মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জামোরার প্রাদেশিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে গেলে তা আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে। দুই ভাই ঘটনাস্থলেই মারা যান।

পর্তুগালের পোর্তোতে জন্ম নেওয়া দিয়েগো জোটার ফুটবল যাত্রা শুরু হয়েছিল পাসোস দে ফেরেইরার যুব একাডেমি থেকে। ২০১৬ সালে তিনি পাড়ি জমান স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। পরের বছর তিনি ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দেন, যেখানে তার প্রতিভার বিকাশ ঘটে।

২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে জোটা যোগ দেন লিভারপুলে। ইয়ুর্গেন ক্লপের অধীনে তিনি দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। তার অসাধারণ পারফরম্যান্সে লিভারপুল জেতে এফএ কাপ ও লিগ কাপ।

সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে, নতুন কোচ আর্নে স্লটের অধীনে জোটা ছিলেন লিভারপুলের অন্যতম ভরসার জায়গা। তাঁর দারুণ পারফরম্যান্সেই দলটি দীর্ঘ প্রতীক্ষার পর আবারও প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে।

জোটার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সতীর্থরা এবং অন্যান্য ক্লাবের খেলোয়াড়রাও জোটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। দিয়েগো শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন এক উদার হৃদয়ের মানুষ। আমরা তার পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।

মাত্র ২৮ বছর বয়সে দিয়েগো জোটার এই অকাল মৃত্যু শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়াবিশ্বের জন্যই এক অপূরণীয় ক্ষতি। অনুরাগীদের হৃদয়ে তার অবদান ও স্মৃতি চিরকাল অম্লান থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   লিভারপুল   জোটার মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close