বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন বড় ভাই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:৩০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে, ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বড় ভাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন

অভিযুক্ত ভাসুর হলেন একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী (৫৮) এবং পালিয়ে যাওয়া গৃহবধূ তিন সন্তানের জননী বিথীকা রানী (৩৮), যিনি পেশায় কাঠমিস্ত্রি উত্তম মিস্ত্রীর স্ত্রী।

স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, গত ১৬ জুন বিথীকা রানী ঘরে রক্ষিত নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি অসিম মিস্ত্রীর সঙ্গে পালিয়ে গেছেন। এ ঘটনায় উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উত্তম মিস্ত্রী বলেন, “বাজার থেকে ফিরে এসে দেখি ঘরে তালা, চাবি নিচে রাখা। ছেলে-মেয়েরা জানায় মা নেই। পরে জানতে পারি, আমার চাচাতো ভাই অসিম প্রায়ই আমাদের বাসায় যেতেন। সেই সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এখন সে আমার স্ত্রীকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ নিয়ে পালিয়েছে।”

তিনি আরো বলেন, “আমি কোনো দিন কল্পনাই করতে পারিনি আমার বড় চাচাতো ভাইয়ের সাথে আমার স্ত্রীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলতে পারে। আমার সংসার তছনছ হয়ে গেলো।”

আরও পড়ুন

প্রতিবেশীরা বলেন, “ঘটনাটি খুবই লজ্জাজনক ও অবমাননাকর। এমন কর্মকাণ্ডে সামাজিক বন্ধন ও পারিবারিক বিশ্বাসে ধস নেমেছে।”

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার বিষয়ে উত্তম মিস্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বরিশাল   স্ত্রী   বড় ভাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close