শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশকে ১৯ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট দিলো চীন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশকে ১৯ হাজার কিট দিয়েছে চীন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসব কিট হস্তান্তর করা হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তা ড. লিউ ইউয়িন কিটগুলো হস্তান্তর করেন।

এ সময় ড. লিউ ইউয়িন বলেন, ‍“ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে। দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেডজোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
 
তিনি আরো বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা মেনে চলুন।”

প্রসঙ্গত, যত দিন যাচ্ছে, ততই যেন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিলো চীন।

জানা যায়, দেশের প্রায় ৬২ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। কোথাও কোথাও তীব্র হচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকটও। তবে চীনের এই সহযোগীতার ফলে চলমান সংকট কিছুটা লাঘব হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ডেঙ্গু   চীন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close