বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্রেপ্তার হয়েছেন ছেলে, দেখতে গিয়ে স্ট্রোক করে মৃত্যু বাবার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বুধবার (২ জুলাই) রাতে ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে (২০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। সে শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন ফাহাদের গ্রেপ্তারের খবর পেয়ে তার বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। নিরপরাধ ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন হতভাগা পিতা। পরে প্রত্যক্ষদর্শীরা থানার কাছেই ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে (৫৫) মৃত ঘোষণা করেন। 

পরিবারের দাবি, ফাহাদের নামে কোনো মামলা নেই। তবুও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তাৎক্ষণিক তার পিতার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয় স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:   বাবা   ছেলে   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close