বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘মেগাস্টার’ শব্দ নিয়ে বিতর্ক, যা বললেন জাহিদ হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:৪৭ পিএম

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ২৬ বছর ধরে ঢালিউডে অভিনয় করে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি নিজের অবস্থানকে ‘অপরিবর্তনীয়’ করে তুলেছেন। দেশ-বিদেশে তার অগণিত ভক্ত রয়েছে, যারা তাকে ভালোবেসে কখনো ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’, আবার কখনো ‘নবাব’ উপাধিতে ভূষিত করেছেন।

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নামের আগে নতুন এক শব্দ জুড়ে গেছে ‘মেগাস্টার’। এই শব্দচয়ন নিয়েই প্রশ্ন তোলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এক গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’

জাহিদ হাসানের এই মন্তব্য ভালোভাবে নেয়নি শাকিব ভক্তরা, যাদের ‘শাকিবিয়ান’ নামে ডাকা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই জাহিদ হাসানকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন।

অনেকে বলেন, ঈদের সময় মুক্তি পাওয়া নিজের সিনেমার সাফল্য উদযাপন করতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

তীব্র সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন জাহিদ হাসান। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আসলে ইতিবাচকভাবে বলেছিলাম। হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি, অথবা আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শাকিব ভক্তদের আবেগকে আমি সম্মান করি। তারা কষ্ট পেয়েছে, এটা এক অর্থে ভালোবাসারই প্রকাশ। আমি কাউকে ছোট করতে চাইনি। বরং বোঝাতে চেয়েছি, যখন কেউ নিজেই অনেক বড় হয়ে যায়, তখন তার নামই যথেষ্ট হয়ে যায়।’

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে জাহিদ হাসান উদাহরণ দেন আন্তর্জাতিক তারকাদের। তার ভাষায়, ‘টম ক্রুজ, শাহরুখ খান বা ম্যারাডোনা- তাদের নামের আগে তো বিশেষ কোনো উপাধি লাগে না। তারা নামেই বড়। শাকিব খানও তেমনই। আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় নাম।’

তিনি বলেন, ‘আমি কাউকে ছোট করতে চাইনি, আমি নিজেই একজন ক্ষুদ্র মানুষ। শুধু বোঝাতে চেয়েছিলাম, অতিরিক্ত বিশেষণ প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, কোরবানি ঈদে মুক্তি পাওয়া জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। মুক্তির চার সপ্তাহ পর ছবিটি ব্যবসায়িক দিক থেকে শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’-কেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

তারকাবহুল ‘উৎসব’ সিনেমাটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালামসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেগাস্টার. জাহিদ হাসান   সিনেমা   ঢালিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close