বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৬:২৪ PM
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন চার জেলার শিক্ষক ও অভিভাবকেরা।

বুধবার (০২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যশোরের ৮ উপজেলা এবং ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।

আরও পড়ুন

মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকরা তাদের দাবি তুলে ধরেন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই’, ‘অবহেলা নয়, ন্যায্য অধিকার চাই’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবি জানান।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘শিক্ষানীতির পূর্ণ বাস্তবায়নে প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। অথচ প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। সরকারের নানা আশ্বাসের পরও কার্যত কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করা হোক।’

সংগঠনের যশোর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান, শুধুমাত্র যশোর জেলায় ৭৪ টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থী এবং ১২ শতাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছি। অথচ স্বীকৃতি না থাকায় বিদ্যালয়গুলো নানা সমস্যায় জর্জরিত।’

মানববন্ধনে হুইলচেয়ারে করে অংশ নেন শার্শার নাভারণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু বক্কর বলেন, ‘আমার দুটি পা নেই, আমি বুঝি প্রতিবন্ধীদের কষ্ট। ২০১৭ সালে নিজের জমিতে বিদ্যালয় গড়েছি, ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সনদও পেয়েছি। কিন্তু এখনও এমপিও হয়নি।’

এক অভিভাবক শহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রতিবন্ধী সন্তানের বাবার কষ্ট বোঝা কঠিন। আমাদের সন্তানেরাও বোঝা হয়ে থাকতে চায় না। সরকার যেন তাদের স্বীকৃতি দেয়।’

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যশোরের সভাপতি রাজু আহমেদ, সহসভাপতি আব্দুল সালাম, সহসম্পাদক মুক্তারুজ্জামান ও প্রচার সম্পাদক মমতাজ খাতুন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দড়াটানা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   এমপিওভুক্তকরণের দাবি   শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close