প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৬:২৩ PM

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সাধারণ ছুটি
৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি সারা দেশে এদিন থাকবে সাধারণ ছুটি। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুসারে কার্যকর হবে। এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে।
এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ নির্বাহী প্রশাসন সংক্রান্ত সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে। দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং স্মরণ করা হবে এ আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস।
স্বদেশ প্রতিদিন/এমএম