বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্রিকেটারদের ছক্কা মারা শেখাতে গলফার সিদ্দিকুরের শরণাপন্ন বিসিবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:০২ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটারদের ছক্কা মারার ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্ত-সমর্থকদের মধ্যে অসন্তোষ। বারবার শোনা যায় ‘হাতে জোর নেই, বল বাউন্ডারি পার হয় না।’ এই সমস্যার সমাধান খুঁজতে এবার ভিন্ন পথ ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটারদের পাওয়ার হিটিং শেখাতে সহযোগিতা নেওয়া হচ্ছে দেশের গলফ তারকা সিদ্দিকুর রহমানের।

গলফাররা যেমন নির্দিষ্ট লক্ষ্যে অনেক দূরে বল পাঠান, তেমনি ক্রিকেটারদের ক্ষেত্রেও ছক্কা মারতে লাগে নির্ভুল টাইমিং আর শক্তি। আর সেই কারণেই বিসিবির নজর পড়েছে দুইবারের এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরের দিকে।

জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামির মাধ্যমে সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও সামি ইতোমধ্যেই বিসিবি থেকে পদত্যাগ করেছেন।

বর্তমানে মরক্কোতে অবস্থান করা সিদ্দিকুর মঙ্গলবার সন্ধ্যায় জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, তার ব্যস্ত সূচির কারণে শিডিউল মেলাতে পারলে এ বিষয়ে কাজ করবেন।

সিদ্দিকুর বলেন, ‘৮ জুলাই দেশে ফিরব। একদিন থাকব, তারপর ১০ জুলাই মালয়েশিয়া যাব। ফেরার পর যদি সময় মেলে, তাহলে ক্রিকেটারদের সঙ্গে বসা হতে পারে।’

জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, জাতীয় দল নয়। আমাকে বলা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার কথা।’

ক্রিকেটারদের কী শেখাবেন, এমন প্রশ্নে সিদ্দিকুর বলেন, ‘আমি তো ক্রিকেটার না। ওদের গলফের গল্প শোনাবো-গলফে কীভাবে বল জোরে মারা হয়, আমি কীভাবে বল মারি, সেগুলোই বলব। সেখান থেকে যদি ক্রিকেটাররা কিছু ধারণা নিতে পারে, সেটাই হবে সফলতা।’

ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও শরীরের ভারসাম্য, হাত-চোখের সমন্বয় ও শক্তি ব্যবহার এই তিন দিক থেকে গলফারের অভিজ্ঞতা ক্রিকেটারদের ‘পাওয়ার হিটিং’ দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

বিসিবির এমন উদ্যোগকে ‘আউট অব দ্য বক্স থিংকিং’ বলেই বিবেচনা করছেন অনেকে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   গলফ   সিদ্দিকুর   বিসিবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close