রাজধানীর হাতিরঝিল থানার পূর্ব নয়াটোলার ভাড়া বাসায় আত্মহত্যা করেছেন সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক ব্যক্তি। জানা যায়, তিনি স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সুব্রত বিশ্বাস চাকরি করতেন ইউএস-বাংলা এয়ারলাইনসে ইজারভেশ সেকশনে (টিকিট বুকিং) পদে। তিনি বরিশাল উজিরপুর থানার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে পূর্ব নয়াটোলায় ভাড়া বাসায় থাকতেন। তার পরিবার থাকতেন গ্রামে। দুই মেয়ের জনক ছিলেন তিনি।
নিহতের চাচাতো শ্যালক পলাশ দত্ত বলেন, তার স্ত্রী কাকলি বাড়ই আমাকে ফোনে জানিয়েছেন, সুব্রত বিশ্বাস ভিডিও কলে বাসায় ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ফাঁস দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।আমাকে দ্রুত সেই বাসায় গিয়ে তাকে উদ্ধার করতে বলেন। সেখানে গিয়ে তার রুমের দরজা বন্ধ দেখতে পাই, ডাকাডাকি করে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে দেখতে পাই সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে বাড়ির মালিক ও পুলিশকে সংবাদ দিলে সন্ধ্যায় পুলিশ আসেন পরে তাদের সহযোগিতায় দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের শ্যালক আরো বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। তবে কি বিষয়ে ঝগড়া হয়েছিল তা বলতে পারেননি তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।