বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর-বেনাপোল মহাসড়কে ভেঙ্গে পড়লো শতবর্ষী গাছ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৫৪ পিএম

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার নবীবনগর তেলপাম্পের সামনে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

ওই সড়কের স্থানীয়রা জানান, আজ রাত ৮টা থেকে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হয়। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাত সাড়ে দশটার দিকে ওই সড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগর তেলপাম্পের সামনে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে পড়ে। এতে বেনাপোলের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা দা কুড়াল দিয়ে ডাল কেটে রাস্তা পরিস্কার করা শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী জানান, খবর পেয়েই তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, কিছুক্ষণ আগে রাস্তামুক্ত করা হয়েছে, যান চলাচল শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  যশোর-বেনাপোল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close