মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জুলাই বিপ্লবে শহীদ-আহতদের জন্য সাভারে জামায়াতের দোয়া অনুষ্ঠান
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:৪২ পিএম

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে ঢাকা জেলা জামায়াতে ইসলামী। সোমবার (১ জুলাই) দুপুরে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারীরা। বক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং জুলাই বিপ্লবের আত্মত্যাগকে স্মরণীয় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসেন, সাভার থানা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল কাদের, পেশাজীবী থানা আমির আসাদুজ্জামান জীম, সাবেক শিবির নেতা অধ্যক্ষ লুৎফর হোসাইন, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন এবং জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র হাসান মাহবুব মাস্টার।

বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের বিপ্লব দেশের রাজনীতিতে গতি এনেছে। যারা এই বিপ্লবকে অস্বীকার করেন এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করছেন। বক্তারা ২৪ জুলাইয়ের চেতনায় দেশকে নৈরাজ্য, সহিংসতা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামিকে ভোট দিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানোর আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জুলাই বিপ্লব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close