বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট, মাঠে নামছে ২৪ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:৪৮ পিএম

তরুণদের ক্রীড়াচর্চা এবং ক্যাম্পাসজুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘BullDozer Presents Campus Futsal Champ ২০২৫’। দেশের ২৪টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই ৭-সাইড আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট।

রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। আয়োজনে রয়েছে ইভেন্ট টিকিটিং ও ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম টিকিটো, আর সহযোগিতায় আছে Inoplum Limited।

আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টে অংশ নিতে দলগুলোকে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। প্রতিটি দল পাবে অফিশিয়াল জার্সি, রিফ্রেশমেন্ট, মেডিকেল সাপোর্টসহ প্রয়োজনীয় সকল সুবিধা।

পুরস্কার হিসেবেও থাকছে বড়সড় চমক—মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা, রানারআপ দল ১ লাখ টাকা। এছাড়া থাকবে ট্রফি, মেডেল এবং অন্যান্য আকর্ষণীয় উপহারসামগ্রী।

Inoplum Limited-এর ম্যানেজিং ডিরেক্টর ও CFC 2025-এর প্রধান আয়োজক তানভীর বলেন, “Campus Futsal Champ ২০২৫ শুধু একটি খেলার আয়োজন নয়, এটি আমাদের স্বপ্নের বাস্তবায়ন। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্যাম্পাস স্পোর্টসকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। BullDozer, Active Plus এবং Courtside-এর মতো পার্টনাররা আমাদের এই যাত্রায় সাহস জুগিয়েছে। আমরা গর্বিত এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে।”

আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতা শুধু একটি টুর্নামেন্ট নয়—বরং দেশের তরুণদের জন্য হবে বন্ধুত্ব, উদ্দীপনা এবং ক্রীড়াপরিচিতি গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আন্তঃবিশ্ববিদ্যালয়   ফুটসাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close